জনগণের ওপরে কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনও আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বাড়াতে করতে পারে না সরকার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রহুল কবীর রিজভী বলেন, ‘আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে— মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা, এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব।’

তিনি বলেন, ‘ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ংকর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছে? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।’

জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের