‘স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানালে সেটা জনগণ মেনে নেবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৩০

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নতুন দল বানানোর জন্য যাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। 

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ টুমরো ফোরামের (বিটিএফ) উদ্যোগে আয়োজিত ‘জুলাই-আন্দোলন ২০২৪ বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আসাদুজ্জামান রিপন বলেন, লাউড অ্যান্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের কোনও সহযোগীদেরকে যদি কোনও রাজনৈতিক দল বা নিজ দলে প্রবেশ করান, তাহলে সে রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। 

তিনি বলেন, স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে যদি কোনও রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে। 

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ দিল্লিকে ম্যানেজ করে ক্ষমতায় টিকে ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতার উৎস হিসেবে ধরে নিতেন দিল্লিকে। সরকারের কিছু লোকজন বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন। বর্তমানে বাংলাদেশে দেশে যে সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের উপায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গোপাঙ্গরা এত মানুষ হত্যা করেছে, সেই খুনিদেরকে আমরা পুনর্বাসন করতে দিতে পারি না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে— তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনবো।

বিটিএফ’র আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাহীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী