আ.লীগকে পুনর্বাসনের আগে আপনাদের ভাবতে হবে: আলাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৫, ১৭:৫২আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘পত্রিকায় খবর দেখলাম ফেব্রুয়ারির মাঝামাঝি একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যারা নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই। তাদের সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করার অনুরোধ করছি। তবে একটা কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, এটা করার আগে দয়া করে আপনারা অনেকবার ভাবুন। অনেকবার আপনাদের ভাবতে হবে।’

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিবস উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেছিলেন। ওই আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে প্রতিদান দিয়েছে।’

জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে। এরপরে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জামায়াত তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তার প্রতিদান হিসেবে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর শীর্ষ ১২ জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে।’

একসময় বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ তার প্রতিদান হিসেবে ৫২ জন সেনা অফিসারসহ প্রায় ১০০ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নেবেন। কারণ আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম কলিম, যুবদল নেতা এসএম জাহিদ হোসেন প্রমুখ।

/এএজে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী