আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে সরানো যায়নি: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আওয়ামী দোসরা চেপে বসে আছে, তাদের এখনও সরানো যায়নি। এখনও একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন হয়নি। প্রতিনিয়ত আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম বেড়েই চলেছে, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। 

ড. ইউনুসের সম্মান সারা বিশ্ব জুড়ে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু, সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্ব’র কথা ভেসে আসে, আমি এটা করবো, আমরা এটা করেছি, এসব কথা শুনলে কষ্ট লাগে। অথচ কাজের কাজ এখনও হচ্ছে না। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাও বলেছে সবকিছু তাদের। দেশের জনগণের কিছুই না। তার পতন হয়েছে।

উপদেষ্টাদের ক্ষমতার লোভ বেশি মন্তব্য করে তিনি বলেন, উপদেষ্টারা দল করবে খুব ভালো কথা। নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে ছাত্র-যুবক ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণআন্দোলন, ৯০-এর স্বৈরাচারী আন্দোলন, অভ্যুত্থান পরবর্তী সময় তরুণ সমাজ সেটি করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সব সময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা চলে গিয়েছিল। আপনারা সরকার থেকে দল করবেন সেটা হবে না। কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল, সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। 

বিএনপির লড়াই সংগ্রামের ইতিহাস টেনে এই নেত্রী বলেন, বিএনপি সবসময় দেশের জন্য লড়াই করেছে। দেশের স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের বড় ভূমিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জন্য রক্ত দিয়েছেন। শেখ হাসিনা কখনও এ দেশের ভালো চাইনি, তারা চেয়েছে এদেশের ক্ষমতা। আওয়ামী লীগ মানেই জঙ্গি, লুটপাটকারী, দেশ ধ্বংসকারী, টাকা পাচারকারী।

শেখ হাসিনা বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়েছে মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এখনও খবরের কাগজে রোজ দেখা যাচ্ছে, কিভাবে একটা পরিবার দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে। এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। পুলিশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখনও আমরা বিভিন্ন জায়গায় দেখি পুলিশি কার্যক্রম ভালোভাবে চলছে না। দোসরা পালিয়ে গেছে ঠিক, কিন্তু তারা এখনও আমাদের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী