আ.লীগের আমলের বিচারবহির্ভূত হত্যার পুনরাবৃত্তি কেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্তর্বর্তী সরকারের আমলে এই ঘটনা ঘটবে কেন? এই সময়ে যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে জনগণ হোঁচট খাবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাহলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া যেতো। কিন্তু গ্রেফতার করে নির্যাতন করে মেরে ফেলা– এই আমলে হবে কেন? বুঝলাম ছেলেটি অপরাধী, সেই অপরাধের বিচার করার দায়িত্ব আদালতের।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যদি শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি হয়, তাহলে বিগত সরকারের সমেয় পুলিশের গুলি বরণ করে যারা আত্মদান করেছেন, তাদের ত্যাগ একেবারে ব্যর্থ হয়ে গেলো।’

রিজভী বলেন, ‘বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আশা জেগেছিল। একটা প্রত্যাশাতেই এ দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আপনাদের সমর্থন দিয়েছে। অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশা করছে মানুষ।’

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী। আমরা দেখেছি, যখন যাই হোক, চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ এইটাই, তাদের পছন্দমতো সরকারটি নেই। শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো।’

এ সময় আরও বক্তব্য রাখেন– বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় যৌথবাহিনীর অভিযানে আটক হন কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলাম (৪০)। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পরিবারের দাবি, যৌথবাহিনী তুলে নিয়ে গিয়ে নির্যাতন করায় তৌহিদুল ইসলাম মারা যান। তার শরীরে নির্যাতনের চিহ্ন থাকার কথা জানিয়েছেন চিকিৎসক।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের