মানুষ জানতে চায় নির্বাচন কবে: শামসুজ্জামান দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ১৯:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৯:৫৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এক সময় কারও সঙ্গে দেখা হলে আগে মানুষ শরীর  ও পরিবারের খোঁজখবর নিতেন।  আর এখন আগে জানতে চায়, নির্বাচন কবে হবে। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন এবং বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’

শনিবার (০৮ মার্চ) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে ডুয়েটের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)।

দুদু বলেন, ২৪ এর মহাপ্লাবন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। সে সময় মনে হয়েছে, জিয়াউর রহমানের সাহসিকতার কথা, ‘আমি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি।’ স্বাধীনতা তো মানুষের কথা স্বাধীনতা, মানুষের অধিকারের কথা।

তিনি বলেন, অনেকে স্বাধীনতার পর একদলীয় শাসন কায়েম করেছিল। আর আমাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।

বিএনপির এই নেতা বলেন, ১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। ২৪ সালের ৫ আগস্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু তিনি  ঠিকই পালিয়েছেন।

আবার যেন একক কর্তৃত্বের মধ্যে না পড়তে হয়— এ জন্য  সবাইকে আহ্বান জানান দুদু।

ডেজার সভাপতি প্রকৌশলী মো. রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান। এছাড়াও উপস্থিত ছিলেন— প্রকৌশলী আব্দুস সালাম খান, নেয়াজ উদ্দিন ভূঁইয়া, হেলাল উদ্দিন তালুকদার, নাজমুল হুদা খন্দকার, মো. মাঈনউদ্দিন, মো. ইসমাঈল হোসেন বিদ্যুত প্রমুখ।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান