নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা আসবে না: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ২১:৫৪আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২১:৫৪

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (২৪ মার্চ) রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর পল্লবী ও আদাবর থানার ৫টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।

আমিনুল বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনও স্বৈরাচারের দোসর ও ষড়যন্ত্রকারীরা বসে আছে। তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। তাদের মোকাবিলায় আমাদের সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।

রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শাহ আলম মোল্লা। সাবেক ছাত্রনেতা মো. সায়েমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটি সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, রূপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মামুন, বিএনপি নেতা ফিরোজুল আলম, সাবেক যুবদলের নেতা সমশের আলী জিয়া, ওয়ার্ড সাধারণ সম্পাদক খোকন মাদবর, সাবেক ওয়ার্ড সভাপতি খান মুরাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, সহ-সভাপতি ফুতুন মিয়া, রূপনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, রূপনগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার মল্লিক প্রমুখ।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি