এবার শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করলো ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১২:৫১আপডেট : ২২ মে ২০২৫, ১৩:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করেছে  ছাত্রদল। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শাহবাগ মোড়ে কয়েকটি ভাগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা। অনেককে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে দেখা যায়।

এদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে ইতোমধ্যে শাহবাগ মোড় সংশ্লিষ্ট সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। এ সময় কিছু প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করলেও কোনও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

নেতাকর্মীরা জানান, আজ (বৃহস্পতিবার) বিকাল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা-ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।

এর আগে, গতকাল বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবে সংগঠনের নেতাকর্মীরা।

/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের