‘সরকার বিচার ও সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৯:০২আপডেট : ২৮ মে ২০২৫, ২১:২৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গণহত্যার বিচার ও সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করতে চায়। অথচ আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার অতি দ্রুত জনগণের অধিকার ফিরিয়ে দেবে।

বুধবার (২৮ মে) বিকালে নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ড. মোশাররফ অভিযোগ করেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার এখন পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। আমরা মনে করি, গণহত্যার বিচার ও সংস্কারকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনও অর্থ হয় না। আমরা সেদিন প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি, বিএনপি ক্ষমতায় এলে সংস্কার ও বিচার সম্পন্ন করবে।

তিনি বলেন, বিগত দিনে বিএনপির চেয়ারপারসন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। তারেক রহমান মিথ্যা মামলার কারণে দেশে আসতে পারেননি। আমাদের সব নেতাকর্মী বাড়িঘর ছাড়া ছিলেন। জেলে গিয়েছেন। আমরা দাবি করছি, বিগত ১৫ বছরে বিএনপির আন্দোলনের চূড়ান্ত রূপ ২৪-এর গণঅভ্যুত্থান।

সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশ নেন।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী