সংস্কার ও নির্বাচন নিয়ে ধীর গতিতে কাজ করছে সরকার: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ০১:১৫আপডেট : ৩০ মে ২০২৫, ০১:১৫

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে কাজ করছে। আন্তরিকতা থাকলে ঘোষিত নির্বাচনের নির্ধারিত সময়ের মধ্যেই বিচার ও সংস্কার বাস্তবায়ন করা সম্ভব।’

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্থানীয় জেনেভা ক্যাম্প ও বিহারিদের একমাত্র স্কুল ‘ড্রিম স্কুল’ পরিদর্শন এবং বিহারিদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। এনসিপি’র সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও এতে উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। কারণ সংস্কার ও বিচার অসম্পূর্ণ রেখে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না। আমরা মনে করি নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজন।’

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি