গণতন্ত্রের শহীদদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

লন্ডন প্রতিনিধি
৩১ মে ২০২৫, ০৯:৩৭আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:৪০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু ব্যক্তি নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তার শাহাদাৎবার্ষিকীর এই মাহফিলে আমরা শুধু তার জন্য নয়, গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই সব শহীদদের জন্যও দোয়া করছি।’

শুক্রবার (৩১ মে) পূর্ব লন্ডনের একটি হলে বাদ মাগরিব আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র এক বছরেরও কম সময় আগে, গত জুলাই-আগস্টে পলাতক স্বৈরশাসক ক্ষমতা ধরে রাখার জন্য যে দমন–পীড়ন চালিয়েছে, তা নজিরবিহীন। বহু মানুষ প্রাণ হারিয়েছে, অসংখ্য মানুষ আহত ও পঙ্গু হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ে ৬৩ জন শিশুকে হত্যা করা হয়েছে।’

বাংলাদেশে আজ যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ইতিহাস একদিন এই দমন-পীড়নের বিচার করবে, আর সেদিন জনগণের রায়ই হবে চূড়ান্ত।’

দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান, ৫ আগস্টের শহীদ, এবং গণতন্ত্রের জন্য জীবনদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি