বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইব্যুনালের বিচার অব্যাহত থাকবে: সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৬:২২আপডেট : ০৩ জুন ২০২৫, ১৬:২২

বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যা মামলা ও গুমের মামলার বিচার অব্যাহত থাকবে— এটা আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিলের পর মঙ্গলবার (৩ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে এক হাজার চারশ’র বেশি শহীদ হয়েছেন। এই নির্বিচারে হত্যার বিচার করা শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি আমাদের অঙ্গীকার।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগেই ট্রাইব্যুনালে এসে অভিযোগ জমা দেওয়ার কথা ছিল। দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে আসতে দেরি হলো।’

আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গুমের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই। ন্যায়বিচার চাই।’

এসময় বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন— ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ।

এর আগে নিজের গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্য আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও ডিবির সাবেক ডিসি মনিরুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন তিনি।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী