কমছে না মব ভায়োলেন্স, চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৫, ১৬:২১আপডেট : ০৬ জুন ২০২৫, ১৬:২১

‘মব ভায়োলেন্সের’ মাত্রা কোনোভাবেই কমছে না বলে মনে করছে বিএনপি। শুক্রবার (৬ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি সংবাদ সম্মেলনে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। 

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির বলেন, ‘আগামীকাল (শনিবার) ঈদুল আজহা উপলক্ষে আপনাদের গণমাধ্যমের সাংবাদিকসহ দেশবাসীকে জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। এবারের ঈদুল আজহা ফ্যাসিস্ট-মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

‘ভয়, আতঙ্ক, গুম-খুন, মিথ্যা মামলায় গ্রেফতারের আগ্রাসী থাবা থেকে দেশবাসী অনেকটাই স্বস্তিতে ঈদের উৎসবে সামিল হবে। শান্তি, স্থিতি ও নাগরিক স্বাধীনতা জনগণের কাম্য, কিন্তু ক্ষমতালোভী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী রাষ্ট্র ও সমাজে সন্ত্রাসের বিভীষিকা নামিয়ে জনসমাজে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতা ধরে রেখেছিল।’

তিনি উল্লেখ করেন, ‘শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রের সব নাম-নিশানা মুছে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ঐতিহ্যকে সম্পূর্ণভাবে নির্মূল করে ক্ষমতা আঁকড়ে ছিল। অবশেষে ছাত্র-জনতার মিলিত শক্তির কাছে পরাজিত হয়েছে শেখ হাসিনা।’

‘কোনও নিষ্ঠুর স্বৈরশাসকরা সব সময় মনে করে জনগণকে দমন করে ক্ষমতা ধরে রাখা সম্ভব, কিন্তু তা যে চূড়ান্তভাবে ব্যর্থ হয় সেটা তারা ক্ষমতায় থাকতে উপলবদ্ধি করে না। যে কারণে ঘটনাবহুল ঝড়ঝাপটার মধ্যে পতন হয় করুণ-বেদনাদায়ক ও অপমানজনকভাবে।’

রিজভী আহমেদ বলেন, ‘সরকারের প্রতি জনগণ বিশাল কিছু প্রত্যাশা করে না, কিন্তু জনগণ চায় আইনের শাসন, আদালত কর্তৃক ন্যায় বিচার, দুষ্টের দমন কিংবা শিষ্টের পালন। আওয়ামী আমলে গণতন্ত্রকামী মানুষকে আইন-আদালতের হৃদয়শূন্য নির্মম প্রবঞ্চনা ও কপটতার শিকার হতে হয়েছে। বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ও ভোগান্তি কমবে।’

‘কিন্তু এবারের ঈদেও গত তিনদিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছতে ৫ থেকে ১০ ঘণ্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ সকাল থেকে ২০ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা, এ এক চরম দুর্ভোগ। এর ওপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়।’

তিনি অভিযোগ করেন, ‘দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখো মানুষের কাছ থেকে। এখনও চারদিকে ফ্যাসিস্ট আমলের দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস দেখতে পাওয়া যাচ্ছে।’

‘আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক বেশি অবনতিশীল’

রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমান্বয়ে অনেক বেশি অবনতিশীল হয়েছে। সারা দেশে ছিনতাই আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডাকাতি-ছিনতাই দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘গত ২০২৪ সালের আগস্ট মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধ সংঘটিত হয়েছে। গত ৫ই আগস্টের পর থেকে অপরাধ দমনে পুলিশি তৎপরতা অত্যন্ত শিথিল। পুলিশ এখনও প্রো-অ্যাক্টিভ হয়নি।’

‘মানুষ বলে শেখ হাসিনার আমলে গায়েবী মামলা হতো আর এখন গায়েবি আসামি হচ্ছে! ঢাকা মহানগরী যেন ছিনতাইয়ের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হচ্ছে। ঢাকার মোহাম্মদপুর ও মিরপুর যেন ছিনতাইকারীদের অভয়ারণ্যে। দিনে-দুপুরে মগবাজারে চাপাতি দিয়ে গুরুতর আঘাত করে একজন কিশোরের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে।’

‘আশপাশের মহাসড়কগুলোতে চাঞ্চল্যকর ডাকাতির সংবাদ পাওয়া যাচ্ছে। এদিকে ‘মব ভায়োলেন্সের’ মাত্রা কোনোভাবেই কমছে না। সংবাদপত্রের তথ্যনুযায়ী ফ্যসিবাদের শেষ বছরের তুলনায় অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। এই ঈদেও মানুষের মন থেকে চুরি-ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না।’

‘মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপকভিত্তিক উদ্যোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান গড়ে তুলতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অতীব জরুরি’, বলেন রিজভী।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের