প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৩ জুন ২০২৫, ১৪:০২ আপডেট : ১৩ জুন ২০২৫, ১৪:৫৩

অন্তর্বর্তী সরকারের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে লন্ডনের কিংস্টনের বাসা থেকে রওনা দিয়েছেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান। শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৭ মিনিটে রওনা দেন তিনি। সকাল ৯টায় সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে বৈঠক শুরু হওয়ার কথার রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান।

জানা গেছে, তারেক রহমানের সঙ্গে আছেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকস্থলের বাইরে বিএনপির প্রায় হাজারখানেক নেতাকর্মী জড়ো হয়েছেন।

/আরকে/
সম্পর্কিত
‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’
আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলে ‘নো মাফ, নো মার্সি’, নেতাকর্মীদের হুঁশিয়ারি নাসেরের
মঞ্জুর গাড়িতে আওয়ামী দুস্কৃতকারীদের অগ্নিসংযোগ কাপুরুষোচিত: রিজভী
সর্বশেষ খবর
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললো মিয়ানমার
আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললো মিয়ানমার
ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, পাল্টা বিজেপির ‘পাকিস্তানপ্রেমী’ খোঁচা
ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, পাল্টা বিজেপির ‘পাকিস্তানপ্রেমী’ খোঁচা
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন