জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা নেই: ডা. জাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১৪:৫৯আপডেট : ১৬ জুন ২০২৫, ১৫:০১

জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা হলো গণতন্ত্র বিকাশের অন্যতম একটি উপাদান। মত প্রকাশের স্বাধীনতা চাইলে সাংবাদিকদের সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে হবে। অন্তর্বর্তী সরকারের একটি দায়বদ্ধতা রয়েছে, কিন্তু জনগণের প্রতি সে দায়বদ্ধতা নেই।

সোমবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, আমি আজকের দিন (সংবাদপত্রের কালো দিবস) নিয়ে ঘাটছিলাম, যে কয়টা পত্রিকা এ বিষয়ে লিখেছে...। দুঃখজনক বিষয় হলো, অল্প কয়েকটি পত্রিকা ছাড়া কেউ এ বিষয়ে লেখেনি। অথচ একটি পত্রিকার সব বিষয় নিয়েই কথা বলা উচিত। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ বলবে। তবে পত্রিকার পাশাপাশি সরকারেরও দায়িত্ব ছিল এ দিনের বিষয়ে উদ্যোগ নেওয়া। তথ্য মন্ত্রণালয়, প্রেস কাউন্সিল চাইলে প্রোগ্রাম করতে পারতো।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনও পরিস্থিতিতে মানুষের পাশে ছিল। আজকের দিন নিয়ে কয়টা রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে? অথচ তারেক রহমান সবার আগে বিবৃতি দিয়েছেন। এমনটা কেন হবে? ১৬ জুন নিয়ে কেন রাজনৈতিক দলের বক্তব্য থাকবে না?

তিনি আরও বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হবে কথা বলা। এতে হুমকি আসে, চ্যানেল বন্ধও করে দেওয়া হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু তাতে কি আপনারা হারিয়ে গেছেন? সুতরাং সাংবাদিকরা যখন মানুষের সঙ্গে থাকবেন, ক্ষণিকের জন্য তারা হারিয়ে গেলেও মানুষ তাদের সবসময় মনে রাখবে। আজকের দিনের প্রতিশ্রুতি এটাই হোক, সর্বদা সত্যের পক্ষে কথা বলতে হবে।

এ সময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের