চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার আশা মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ২১:৫০আপডেট : ২২ জুন ২০২৫, ২১:৫০

চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

রবিবার (২২ জুন) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। 

বিএনপি মহাসচিব জানান, পাঁচ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের বৈঠক হবে। 

তিনি উল্লেখ করেন, চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের এ শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

তিনি জানান, রবিবার রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ এই সফরের মধ্য দিয়ে দুই দেশে পুরোনো বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী