নূরুল হুদার সঙ্গে মবে যুক্তদের বিচার চাইলেন রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৬:৫৫আপডেট : ২৩ জুন ২০২৫, ১৭:০৬

সাবেক সিইসি নূরুল হুদার সঙ্গে গতকাল এবং আজ কোর্টে যারা অসদাচরণ করেছে তাদের শাস্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, ‘যারা বিচারের নামে মব করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’ 

সোমবার (২৩ জুন) বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘যারা অপরাধী তাদের বিচার হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসদাচরণ করবে এ ধরনের কোনও নীতিতে বিএনপি বিশ্বাস করে না। সাবেক সিইসি’র সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি।’ 

তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এরকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে। আর সেখানে কেউ বেআইনি কাজ করবে সেটি তো হতে পারে না।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে কোনও কোনও দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগস্টের পর থেকে আমাদের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন, দলের ভেতর কোনও বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যখন কারাগারে ছিলাম তখনও জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখন পর্যন্ত বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেসব অভিযোগের ভিত্তিতে চার সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশে শান্তি, স্বস্তি এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। গণতন্ত্রমনা মানুষ যাতে গণতন্ত্র চর্চা করতে পারে তা নিশ্চিত করতেই আমরা বদ্ধপরিকর।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি