‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ০০:৪৬আপডেট : ২৫ জুন ২০২৫, ০০:৪৬

চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও। তিনি ‘এক চীন’ নীতি নিয়ে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এসব আশাবাদ ব্যক্ত করেন লি জিয়াং ঝাও। রাতে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, চীনসহ গোটা বিশ্বে উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’ একটি যুগান্তকারী ও অভূতপূর্ব পদক্ষেপ। প্রেসিডেন্ট শিকে এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়।

বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চীনের আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করে বিএনপি।

পরে সফররত প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ সুন হাইয়ানের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

সোমবার থেকে চীন সফরে রয়েছেন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন—দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

মঙ্গলবার (২৪ জুন) ছিল বিএনপির চীন সফরের দ্বিতীয় দিন। এদিন সকালে প্রতিনিধি দল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেন।

এর আগে, সোমবার (২৩ জুন) চীনের পিপলস গ্রেট হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল সিপিসির পলিটব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের