রোজার আগে দেশে ভোট হবে, আর বিলম্ব নয়: জয়নুল আবদিন ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৫, ১৫:৪২আপডেট : ২৭ জুন ২০২৫, ১৫:৪২

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, রমজানের আগে দেশে ভোট হবে, আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ হতাশার মধ্যে ছিল। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনও ষড়যন্ত্র না হয়।

শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পিং (ইডিসি) আয়োজিত 'শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন বিষয়ক' আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা খাতে যদি উন্নয়ন করতে না পারি, তাহলে জাতি ও দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়, এটা স্পষ্ট।

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে অভিযোগ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই। দেশে গণতন্ত্রের কথা যারা মুখে বলতো, তারা শিক্ষার কথা বলতো না।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তার প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী