সোমবার মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেবে ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৫:০৪আপডেট : ২৯ জুন ২০২৫, ১৫:০৪

ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে। অংশ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩০ জুন) মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদল ফুল দেবে।’

রবিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ভোট, নির্বাচন ও ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাই গণঅভ্যুত্থান। আমাদের হয়তো কিছু কিছু বিষয়ে মনোমালিন্য থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একসঙ্গে থাকতে হবে, এক কাতারে থাকতে হবে। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী সরকার।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না, তারা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। কারণ তাদের কাছে আছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা, সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকারের উচিত ছিল, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে।

এ সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড.মোর্শেদ হাসান খান, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী