তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র-অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ১৯:১৮আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:৫৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত ‘পাশবিক হত্যাকাণ্ডের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ অন্যান্য অঙ্গসংগঠন।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৪টায় রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। সেখানেই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নেতারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

নেতারা আরও বলেন, মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সমাবেশে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরও নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে। আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনও ঘটনায় ক্যাম্পাস ক্রস ইস্যু করা হয় এবং মব ক্রিয়েট করা হয়, এর দায়দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি ছাত্রসমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্ব অবশ্যম্ভাবী, সেটি ছাত্রসমাজ অনুভব করে বিধায় এ ফাঁদে পা দেয়নি।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
সর্বশেষ খবর
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?