এনসিপির অনুরোধে শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৫:৪৪আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৫:৪৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আমরা যেহেতু ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার। তারপরও আমরা এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ৩ আগস্টে সমাবেশ সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে।

রাকিব বলেন, একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের উদাহরণ হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনও ধরনের ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি, তারা এই দিনটির তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনকে অবশ্যই বিবেচনায় রাখবেন।

এনসিপির নেতাদের বার বার অনুরোধের কারণে ছাত্রদল তার নির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে বলেও জানান রাকিব।

সংবাদ সম্মেলনে ছিলেন– ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু আরোগ্য কামরায় ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিল করে। সেখানে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী