জামায়াত আমিরের খোঁজ নিলেন তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৬:২৩আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৬:২৩

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির শফিকুর রহমানের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নিয়েছেন তারেক রহমান।

রবিবার (৩ আগস্ট) বিএনপির দুই যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেল জামায়াত আমিরের সর্বশেষ অবস্থা জানতে গুলশানে ইউনাইটেড হাসপাতালে যান এবং চিকিৎসক ও আমিরের নেতাদের সঙ্গে কথা বলেন।

এ্যানি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানতে এসেছি।

আমিরের দ্রুত সুস্থ কামনায় তারেক রহমানের পক্ষ থেকে একটি ফুলের তোড়া জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের কাছে দেন বিএনপির এই দুই নেতা।

শনিবার ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়। এখন তিনি সিসিইউতে চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী