শেখ হাসিনার দৃশ্যমান বিচার ছাড়া জাতি ক্ষমা করবে না: এ্যানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৭:৪০আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৭:৫৭

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাইয়ের নতুন দাবি শেখ হাসিনার বিচার। গত এক বছর ধরে ছাত্র-জনতা এবং আমরা প্রত্যাশার জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার দৃশ্যমান বিচারের জন্য অনুরোধ করেছি। তার দৃশ্যমান বিচার ছাড়া জাতি ক্ষমা করবে না; এই বিচার এতটাই প্রয়োজনীয়।

রবিবার (৩ আগস্ট) শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জুলাই বলে দিয়েছে, বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না। জুলাই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘর এ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে।

এ্যানি আরও বলেন, শেখ হাসিনার বিচার এ জন্য প্রয়োজন, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা বার বার নির্যাতিত, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দেশের গণতন্ত্র এবং স্বাভাবিক রাজনীতি হারিয়েছিলাম। অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়ার সঙ্গে দেশে জনগণের নির্বাচিত সরকার বেশি জরুরি হয়ে গেছে। আমরা বিশ্বাস করি, স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকারের নেতৃত্ব দেবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সরকারের নেতৃত্ব দেবেন।

এর আগে বিকাল সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রসমাবেশ করছে ছাত্রদল।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি