জামায়াত শত বছর চেষ্টা করেও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না: হাবিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ১৪:৫৭আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৪:৫৭

জামায়াতে ইসলামী শত বছর চেষ্টা করেও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘৭১ এর গণহত্যাকারীদের বিচার নিয়ে জামায়াতে ইসলামী মন খারাপ করেছে। জুলাই সনদ ও বিচার ছাড়া নাকি জামায়াতে ইসলাম নির্বাচন হতে দেবে না। তারা নাকি নির্বাচন ঠেকিয়ে দেবে। জামায়াতে ইসলাম শত চেষ্টা করেও নির্বাচন ঠেকাতে পারবে না।’

তিনি বলেন, ‘চরমোনাইসহ যে দল নিয়েই তারা রাজপথে আসুক, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলাম নির্বাচন ঠেকাতে এলে বাংলার জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও পাকিস্তানি রাজাকার যেন স্থান না পায় সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই শিক্ষার্থীদের।’

একই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এক বছর অতিবাহিত হওয়ার পরও নির্বাচন না হওয়ায় দেশের অনেক ক্ষতি হয়েছে। দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়েছে। তাই আর বিলম্ব নয়, নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানাই।’

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি