৯৯ শতাংশ সংস্কার প্রস্তাব আড়াই বছর আগে বিএনপি দিয়েছে: তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ আগস্ট ২০২৫, ১৭:৩৯আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৭:৩৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ৩১ দফা দিয়েছি। আজকে যেসব রিফর্ম নিয়ে কথা হচ্ছে, বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে—এই আলোচনার কেন্দ্রে রয়েছে যেসব প্রস্তাব, তার ৯৯ শতাংশই বিএনপি আড়াই বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছিল।’ এসময় তিনি উল্লেখ করেন,  ২০২৪-এর ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে সেদিন বুক ভরে শ্বাস নিতে পেরেছে। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি পরিবর্তন প্রত্যাশা করে। প্রত্যেকটি মানুষ একটি পরিবর্তন চায়। একটি ভালো পরিবর্তন চায়। মানুষ কী চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বাস্তবতা হচ্ছে মুহূর্তেই সবকিছু ভালো হবে না কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে।

মানুষ বিএনপির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষ মনে করে, বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। যেহেতু আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির আসার সম্ভাবনা বেশি তাই বিএনপির কাছে প্রত্যাশা করে ভালো কিছু পরিবর্তনের। আমাদের সেই শুরুটা করতে হবে।

রাজধানীর উইলস লিটলস ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ড্যাবের কাউন্সিল প্রমাণ করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই—এমন বক্তব্য পুরোপুরি সত্য নয়।

তারেক রহমান বলেন, গত ১৫ বছরে হাজারো মানুষ খুন ও সহিংসতার শিকার হয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছে, নিখোঁজ হয়েছে। মানুষের প্রত্যাশা হলো একটি স্বস্তির বাংলাদেশ। যদি সবাই মিলে সেই প্রত্যাশা পূরণে কাজ করি, তাহলে নিশ্চয়ই একটা ভিন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশটি সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান