মিলেমিশে দেশ পরিচালনা করবে বিএনপি: তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ২০:২২আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২২:২৯

‘জনরায় পেলে বিএনপি মিলেমিশে দেশ পরিচালনা করবে’ বলে অঙ্গীকার ব্যক্ত করলেন তারেক রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) যুব সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে—ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব নারী-পুরুষ-ছাত্র-তরুণ-যুবসমাজসহ সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান—আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন।”

‘‘আমি আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন– তাদের সবার সহযোগিতা কামনা করছি, যারা আমার নেতাকর্মীরা আছেন, যারা সংবাদকর্মী আছেন—তাদের মাধ্যমে আমি দেশের সব মানুষের কাছে এতটুকু বলতে চাই—‘ভোট দিলে ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে।”

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল’—এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

বিএনপি রাজনীতি কর্মসংস্থান

প্রযুক্তিনির্ভর যুবসমাজ গড়ে তুলতে দলের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে তারেক রহমান বলেন, ‘‘বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারদের কর্মের ব্যবস্থা করা। এটাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

‘‘জনগণ প্রচলিত রাজনীতির একটা পরিবর্তন চাইছে। জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণে আর প্রতিশ্রুতি নয়, দরকার প্রতিশ্রুতির বাস্তবায়ন। এই কারণে প্রতিটি সেক্টরে পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়—সেটাই আমরা পরিকল্পনার কাজ করছি। আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ যুবশক্তির কাছে আমার আবেদন—আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সবার সামনে, জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে আমরা এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।”

জনসংখ্যাকে জনশক্তি করতে হবে

তারেক বলেন, ‘‘সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রমশক্তি থাকে—সেটি হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড,  এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। কারণ বয়সের হিসাবে আমাদের জনসংখ্যা অধিকাংশই কিন্তু কর্মক্ষম। শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের কনভার্ট বা রূপান্তর করা প্রয়োজন।”

‘‘এ কারণেই বিএনপি মনে করে, দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে যদি কারিগরিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা যায়— তাহলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। দেশের এই কর্মক্ষম জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তিনির্ভর শিক্ষার লক্ষ্য নিয়ে গড়ে তুলতে আমরা আগ্রহী, ঠিক একইসঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলার পারদর্শিতা অর্জন করানো আমাদের প্রয়োজন।”

তিনি বলেন, ‘‘এখানে খুব সম্ভবত একজন বক্তা ‘নতুন কুড়ি’র কথাটি বলেছেন। যুবকদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি একটি অংশ আছে, যারা খেলাধুলায় নিজেদের পারদর্শী করে গড়ে তুলতে চান, আমাদের সেই সুযোগটা দিতে হবে। এর ভেতরে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেই পরিকল্পনাটা হচ্ছে ‘নতুন কুড়ি’ আমরা ইনশাআল্লাহ আবার চালু করবো। নতুন কুঁড়ির আরেকটি সাবজেক্ট আমরা চালু করবো—এতে স্পোর্টস বা ক্রীড়াও থাকবে।”

‘‘অর্থাৎ আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধরদের দিক থেকে এই সেক্টরে খেলাধুলায় যারা দক্ষতা প্রদর্শন করতে পারবেন, সেই মানুষগুলোকে আমরা বের করে নেবো, কালচারাল লাইফের পাশাপাশি। সেজন্য এই খেলাগুলোকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ক্রীড়াশিক্ষাকেও আমরা কারিকুলামের অন্তর্ভুক্ত করতে পারি।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানীর সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্যনির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শেকড় উৎপাটন না করলে পরাজিত অপশক্তি ফিরে আসতে পারে: রিজভী
বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত ২ ইউনিয়নের নাম 
জামায়াতের নির্মম পতন হবে: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলা শুরু ব্রাজিলের
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলা শুরু ব্রাজিলের
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার