‘জুলাই সনদ সংবিধানের ওপরে প্রাধান্য পেলে খারাপ নজির তৈরি হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৫, ১৬:৫১আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৮:০৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের মধ্যে থেকে সমঝোতা দলিল (জুলাই সনদ) কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা করতে হবে। সমঝোতা দলিল সংবিধানের ওপরে প্রাধান্য পেলে তা খারাপ নজির তৈরি হবে। পাশাপাশি আপিল বিভাগের ওপর এই আইন ন্যস্ত করা যায় কিনা, এমন প্রশ্নও তোলেন সালাহ উদ্দিন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন উল্লেখ করেন, জুলাই সনদে যেসব অনৈক্য থাকবে—সবাই বসে বৈধ আইনগত প্রক্রিয়া বের করা যাবে। আমরা জুলাই সনদ ইতিবাচক হিসেবেই দেখছি, তবে এমন কিছু করা যাবে না, যাতে সামনে খারাপ নজির তৈরি হয়।

জুলাই সনদের খসড়ায় কিছু কিছু বিষয় অসম বলে দাবি করেন সালাহ উদ্দিন। তার ভাষ্য, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, তা কীভাবে বাস্তবায়ন করা হবে—সেটি নিয়ে আলোচনা করতে হবে। যতই ঐকমত্য হই সবকিছু তো জাতীয় সংসদে বাস্তবায়ন হবে, এটা মাথায় রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান সংবিধানের ওপর ভিত্তি করে বর্তমান সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের শপথ গ্রহণের সময় তো সাংবিধানিক কোনও শূন্যতা তৈরি হয়নি। যদি সংবিধানে এখনই ভায়োলেশন না হয়, তাহলে এটা অপ্রাসঙ্গিক।

তিনি জানান, নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অনেক রাজনৈতিক দলও দিয়েছে।

তিনি বলেন, মাঠে বক্তৃতায় অনেকেই অনেক কথা বলছেন, বিএনপি আশা করছে— ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, তাই ভোট নিয়ে কোনও শঙ্কা দেখছে না বিএনপি।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি