জুলাই সনদ নিয়ে গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বিএনপির আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ০০:১৪আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০০:১৪

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে যুগপত আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে নিবিড় আলোচনা করেছে বিএনপি। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিকাল থেকে কয়েক ঘণ্টা স্থায়ী হয় এই আলোচনা। উভয় পক্ষের পৃথক-পৃথক আলোচনা শেষে অনানুষ্ঠানিক আলাপও করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বৈঠকে অংশ নেওয়া একাধিক রাজনীতিক বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপির সঙ্গে প্রস্তাবের কয়েকটি বিষয়ে দ্বিমত থাকলেও অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের। আগামী এক-দুই দিনের মধ্যে দলগুলো পৃথকভাবে কমিশনের কাছে সংশোধনী প্রস্তাবও দেবে।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের অধিকাংশ বিষয়ে বিএনপির সঙ্গে একমত প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের নেতারা। কিছু বিষয়ে আইনি ভিত্তি দেওয়ার কথা থাকলেও বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে এগুলোকে সংসদে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

এসব বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, গণতন্ত্র মঞ্চের সাইফুল হক, জোনায়েদ সাকি, গণফোরামের সুব্রত চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ কথা বলেন। 

জুলাই সনদ নিয়ে পর্যালোচনাভিত্তিক আলোচনার পর অনানুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ রাজনৈতিক গল্পও জমে ওঠে বিএনপির গুলশান কার্যালয়ে। 

/এসটিএস/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ