নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৮

আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত এক প্রতীকী যুব সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের মতো কোনও গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এত মামলার মুখোমুখি হননি। সব আত্মত্যাগ হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়।’

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা বিরোধী দলের কথা শুনলে এত লজ্জাজনক পলায়ন করতে হতো না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।  

তিনি আরও বলেন, ‘ভারতে বসে পতিত আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তবে বাংলাদেশের মানুষ এইসব ষড়যন্ত্র রুখে দেবে।’

নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে দুদু বলেন, ‘যখন দেশকে নির্বাচনের পথে আনা যাবে তখনই দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবে।’

বিএনপি মনে করে, নির্বাচনই দেশের পরিস্থিতি স্বাভাবিক করবে। এ নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী