মির্জা ফখরুলের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা বিএনপি চিন্তা করে না: আমির খসরু

বাংলাট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৫:৩২

বাংলাদেশে কর্মরত কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না বলে মন্তব্য করেছেন দলটির প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বৈঠক করলে রাজনীতিতে কিছু আসে যায় না। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ কী চায় সেটাই বড় বিষয়।’

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক-পরবর্তী সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন

আমির খসরু বলেন, ‘বিনিয়োগের সত্যিকারের পরিবেশটা বাস্তবায়ন হলে কোনও সমস্যা থাকবে না। নির্বাচন স্থিতিশীল থাকলে সহজ হবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।’

তিনি বলেন, ‘বাধা-বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বাধীনতা দিতে হবে। জুলাই সনদ নিয়ে গণভোট সংস্কার যাই, বলেন না কেন; ঐকমত্য কমিশন যেগুলোতে একমত হবে তার বাইরে কোনও আলোচনা হবে না। নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের কাছে যেতে হবে।’

প্রার্থী সম্পর্কে আমির খসরু বলেন, ‘নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভেবেচিন্তে বিএনপি সিদ্ধান্ত নেবে। বড় দল হিসেবে একাধিক প্রার্থী থাকবে, দল যখন মনোনয়ন দেবে সবাই এক হয়ে কাজ করবে।’

তিনি জানান, বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থে বিএনপির সব দেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী