জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে ক্ষুব্ধ বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৯ অক্টোবর ২০২৫, ০১:৩০আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:৩০

“জুলাই জাতীয় সনদ (সংবিধান সংষ্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫” নিয়ে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির শীর্ষনেতৃত্ব থেকে শুরু করে স্থায়ী কমিটির সব সদস্যরা এই আদেশ নিয়ে সরকারের পক্ষ থেকে ‘ব্লাফ’ (প্রতারিত) বোধ করছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় এই ক্ষোভ উঠে আসে। সংবিধান সংস্কারকে কেন্দ্র করে এই আলোচনা বুধবারও চলবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্থান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জুলাই জাতীয় সনদের সঠিক বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে।

মঙ্গলবার রাতেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সদস্যরা এই প্রস্তাব নিয়ে হতাশা প্রকাশ করেন। একবাক্যে কমিটির সকল সদস্যরা বিষয়টিকে ‘প্রতারণা’ হিসেবে মূল্যায়ন করছেন।

দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত দ্রুতই সরকারকে অবহিত করবে বিএনপি।

স্থায়ী কমিটির একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংষ্কার) বাস্তবায়ন আদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা বলছেন, এই সংস্কারের প্রস্তাব পাশ করার প্রস্তাবের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে সরকার। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন, দেশের সার্বিক পরিস্থিতি ওয়ান-ইলেভেনের দিকে এগোচ্ছে কিনা।

বিএনপির একজন কেন্দ্রীয় নেতার ভাষ্য, “বিএনপি ব্লাফ ফিল করছে।”

সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্থান্তর করেন কমিশনের সদস্যরা

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা এই সুপারিশ মানি না। আমাদের দলের অবস্থান জানানো হবে। সবেচেয়ে বড় স্টেক হোল্ডারের সঙ্গে দ্বিচারিতা করা হলো। কমিটমেন্ট ব্রেক হয়েছে। যে জুলাই সনদে আমরা সই করেছিলাম, সেটা সুপারিশে আসেনি। আমরা অত্যন্ত ক্ষুব্ধ।”

তিনি আরও বলেন, “অন্তবর্তী সরকার এভাবে চলতে থাকলে তো আমরা থাকবো না।”

তিনি বলেন, “এত আড়ম্বর করে ঐক্যমতের চার্টার পেশ করলো তাতে ওইটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনৈক্যের সৃষ্টি করেছে। বিএনপি উচ্চ কক্ষ গঠনে ভোটের আনুপাতিক হার (পিআর) পদ্ধতির বিরুদ্ধে। আমাদের বক্তব্য ছিল, নিম্নকক্ষে প্রাপ্ত বিজয়ের হিসেবে উচ্চকক্ষ গঠন হবে। আরও অনেক কিছু আপত্তির রয়েছে। দল থেকে বিস্তারিত জানানো হবে।”

/এসটিএস/এম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি