জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নাই: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৫, ১৪:০০আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২১:৪৬

জুলাই জাতীয় সনদে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ শিরোনামে একটি আদেশ জারি করবে। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি-২ এবং সংযুক্তি-৩ এ সংযোজিত করা হয়েছে। সংবিধানের ১৫২ নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে ‘আদেশ’ আইনের মর্যাদাপ্রাপ্ত, অতএব সেটি জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার। বিএনপি মনে করে, সরকারের এমন আদেশ জারির এখতিয়ার নাই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ অক্টোবর) দুই দিন স্থায়ী কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। মঙ্গলবার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংষ্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ শীর্ষক প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘যে সব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সব সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমারা একমত হতে পারছি না।’

তিনি বলেন, ‘এসব সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মনগড়া যেকোনও সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে আনতে পারে।’

মির্জা ফখরুল জানান, জুলাই সনদ নিয়ে জাতির সামনে তিনি বিএনপির অবস্থান তুলে তুলে ধরেছেন। প্রয়োজনে বিএনপি আবারও প্রধান উপদেষ্টার কাছে যাবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ বিএনপি কোনও কর্মসূচিতে যাবে না। আমরা এখনও বিশ্বাস করি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘যদি আমরা সমাধান না চাইতাম, তাহলে এভাবে বসে বলতাম না। আমরা চাই সমাধান। এই যে ক্রান্তিকাল, সেখান থেকে আমরা উত্তরণ করতে চাই। বাস্তবায়নের জন্য যে সুপারিশ এসেছে, সেখানে আমরা ভিন্নমত জানিয়েছি।’

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ।  সালাহ উদ্দিন বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত সৃষ্টি না করে বিভক্তি সৃষ্টি করছে। এটার পেছনে কোনও উদ্দেশ্য আছে কিনা জানি না।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী