আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবি ইশরাকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৫, ১৫:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৫:৩৬

দলের নিবন্ধনের দাবিতে অনশনরত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের প্রতি সমর্মিতা জানিয়ে বিএনপিনেতা ইশরাক হোসেন বলেছেন, আমি তার দলের নিবন্ধন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারেকের অনশনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন।

ইশরাক আহমেদ বলেন, ‘‘যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, তার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ তারেকের দলকে দেওয়া হয়নি। তারককে নিবন্ধন না দেওয়া হলে যেসব দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, সেগুলো রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমি আজকে তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি— অবিলম্বে তার দলের নিবন্ধন দিতে হবে।’’

তারেক রহমানের অভিযোগ, দুই ছাত্র উপদেষ্টার কারণে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, আপনি তার এই মন্তব্যের সঙ্গে একমত কিনা, এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘‘এটা আমি অস্বীকার করবো না। উড়িয়ে দেওয়ারও কোনও সুযোগ নাই। কারণ তিনি যথেষ্ঠ সমালোচক ছিলেন এই সরকারের। তারেক রহমান সমালোচনা করে গিয়েছেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে, রাজনৈতিক কোনও শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় কিনা। যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছে, সেটি একটি কারণ হতে পারে।’’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তনেয় নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে  ছিটকে পড়ে তারেক রহমানের ‘আমজনতার দল’। এরপর ওইদিন বিকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান তারেক। তা্র এই অনশন ১২৫ ঘণ্টা চলমান রয়েছে।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ