সরকারের লোক ভাড়ার বদলে ইসি থেকে রিটার্নিং অফিসার নিয়োগ করা উচিত: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৬আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ২১:৪৭

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) জনবল এবং রিটার্নিং অফিসার নিয়োগের প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারের কাছ থেকে লোকবল ভাড়া করে আনার বদলে নির্বাচন কমিশনের নিজেদের মধ্য থেকে রিটার্নিং অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া উচিত।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের বাইরে না থাকলে নির্বাচনের গুণগত পরিবর্তন আসবে। নির্বাচন কমিশনকে শক্ত থাকতে এবং তাদের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করার আহ্বানও জানান তিনি। 

বিএনপির এই নেতা মনে করেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটি সিস্টেমের মধ্যে আনতে হলে জাতীয় রাজনৈতিক দলগুলোর করণীয় একটাই—তা হলো নিয়মকানুন মেনে নির্বাচন করা। 

তিনি বলেন, নিয়ম ভঙ্গ করে কেউ গায়ের জোর খাটালে কথা ও কাজের মধ্যে কোনও মিল থাকবে না। 

তফসিল ঘোষণার পর আচরণ প্রতিপালন সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়, স্বাধীনতা কিছু নিয়ম-কানুনের ভেতরেই থাকে।

অঙ্গীকারনামা দেওয়ার বিধান প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এ ধরনের অঙ্গীকার দিয়েছেন বলে তার মনে পড়ে না। অঙ্গীকারনামা আপনারা যতই নেন, আমরা যদি আমাদের বিহেভিয়ার নিজেরা কন্ট্রোল না করি, ওই সময় অঙ্গীকারনামা কোনও কাজ হবে না।

এসময় তিনি নির্বাচন কমিশনকে নিয়ম-কানুনের জটিলতা না বাড়িয়ে জিনিসগুলো সহজ রাখতে এবং মানুষকে সুনাগরিক হতে অনুপ্রাণিত করার পরামর্শ দেন।

প্রযুক্তিগত দিক নিয়ে কথা বলতে গিয়ে মঈন খান এআই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো মিস ইনফরমেশন (ভুল তথ্য) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের বাকস্বাধীনতা আছে, কিন্তু তা অপব্যবহার করা উচিত নয়। ফ্রিডম ইজ নট অ্যাবসলিউট ফ্রিডম—কোনও স্বাধীনতা এরকম না যে আমি যা কিছু করবো সেটাই ফ্রিডম। এ ব্যাপারে দায়িত্বশীলভাবে কাজ করার কথা বলেন তিনি।  

সংলাপে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ, ধর্ম নিয়ে কোনও বৈষম্য না করা এবং ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে সম্পূর্ণ সমর্থন জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ধর্মকে রাজনীতির কারণে যেন কোথাও ব্যবহার করা না হয়।

/এএজে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত