‘অনিবার্য কারণ ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনিবার্য পরিস্থিতি ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। 

দলের চেয়ারপার্সন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশের বাইরে, নির্বাচন বিষয়ে এ অবস্থায় তফসিল যদি ঘোষণা হয় বিষয়টিকে কীভাবে দেখবেন এমন প্রশ্নে বিএনপির অবস্থানের কথা জানান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ শ্রদ্ধা করে। তার আশু মুক্তি কামনা করে সবাই দোয়া করছে। আমরা তার সুচিকিৎসার চেষ্টা চালাচ্ছি। সম্ভবত কাল ভোরে তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা আশা করি, খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তিনি খুব দ্রুত সুস্থ হবেন এবং এটাই বিবেচনায় রেখে আমরা… আপনারা খেয়াল করেছেন যে, আমরা আজও আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। অর্থাৎ আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনও পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। কাজেই আমরা আশা করি, নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে। আল্লাহর রহমতে খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তিনি এ প্রক্রিয়ায় যুক্ত হবেন।

বিএনপির এই নেতা বলেন, আমরা বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি। এখন থেকে ১৪, ১৫ বছর আগে থেকে। জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তাদের ভোটের অধিকার দিতে চাই। সে অধিকার প্রয়োগ করেই যেন তারা নির্ধারণ করতে পারেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে। তাদের এই অধিকার বিলম্বিত হোক সেটা আমরা চাই না। আমাদের দলের পক্ষ থেকে এভাবে আলোচনা করা হচ্ছে। এবং আমরা এখনও বলছি, যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী। সে কারণে যখন তফসির ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমাদের দলের পক্ষ থেকে এখনও এমন কোনও সিদ্ধান্ত আসেনি।

তারেক রহমানের ভোটার হওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তিনি বাংলাদেশের নাগরিক। এটা নিয়ে আলোচনারই কিছু আছে মনে করি না। তিনি (তারেক রহমান) আসবেন, এটা নাম উঠানোর (ভোটার তালিকায়) জন্য সময় পার হয়ে যায় নাই। এ নিয়ে কোনও সংকট নেই।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী