জিয়াউর রহমানের সমাধিস্থলে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ২৭ মিনিটে তার গাড়িবহর সেখানে আসে।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা-সংবলিত লাল রঙের বাসে করে গুলশানের বাসা থেকে বের হন তিনি।

এ সময় পুরো রাস্তার দুই পাশে দাঁড়ানো নেতাকর্মীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনিও তাদের অভিবাদন জানান।

জাতীয় সংসদ ভবনের পেছনে আগে থেকেই বেইলি ব্রিজ ফটকে অপেক্ষায় ছিলেন খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আহমেদ আযম খান ও ইশরাক হোসেনসহ বিএনপির শীর্ষ নেতারা।

আশপাশে অবস্থান নেন কয়েক হাজার নেতাকর্মী। এ সময় তারেক রহমানের ব্যানার-ফেস্টুন সংবলিত ছবি প্রদর্শন করে নানা স্লোগান দেন তারা। তিনি পৌঁছার পর তাকে একনজর দেখার জন্য নেতাকর্মীরা ব্যাপক ভিড় করেন।

পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শেষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরে পূর্বাচল তিনশ’ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। পরে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে যান তিনি।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান