স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পরিচয় ’রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১০

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে নিজের পরিচয় হিসেবে লেখেন ’রাজনৈতিক কর্মী’।

শুক্রবার রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা নেতৃবৃন্দ।

শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশে তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এরপরই স্মৃতিসৌধের বেদির স্থান ত্যাগ করে তাকে বহনকারী বাসে উঠে যান। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গাড়িতে বসেই স্মৃতিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় আজকের ২৮-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থলে তারেক রহমান এবং নিজের পরিচয়ের স্থলে লেখেন, ’রাজনৈতিক কর্মী’।

আর মন্তব্যের ঘরে লেখেন, ১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।

রাত ১০টা ৩৮ মিনিটের দিকে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধের ফটক ত্যাগ করে।

এসব বিষয়ে বিএনপির ঢাকা জেলা কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমরা আগেই ফুল দিয়েছিলাম। তিনি এলেন, বেদির সামনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলেন। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। পরবর্তীতে গাড়িতে উঠেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর বাসভবনের উদ্দেশে বাসটি ছেড়ে যায়।

এর আগে তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় স্মৃতিসৌধের নিয়ম মেনে বিকালে তার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

/এএম/এস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আসুন সবাই নিজেদেরকে বাংলাদেশি ভাবি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধ: ১১ বছরের বন্ধুর ছুরিকাঘাতে ৯ বছরের শিশুর মৃত্যু
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধ: ১১ বছরের বন্ধুর ছুরিকাঘাতে ৯ বছরের শিশুর মৃত্যু
এক শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে চান মদরিচ
এক শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে চান মদরিচ
তদন্তের কর্তৃত্ব কার্যত অভিযুক্তের হাতেই: টিআইবি
গুম প্রতিরোধ বিলতদন্তের কর্তৃত্ব কার্যত অভিযুক্তের হাতেই: টিআইবি
বনভোজনের আনন্দযাত্রা থামলো সড়কে, ৩০ শিক্ষক-শিক্ষার্থী আহত
বনভোজনের আনন্দযাত্রা থামলো সড়কে, ৩০ শিক্ষক-শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন