বনানীতে কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০

নির্বাচন কমিশনের প্রক্রিয়া সম্পন্ন করে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নির্বাচন ভবন থেকে বের হয়ে তিনি সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। পাশাপাশি তিনি শ্বশুরের কবরও জিয়ারত করেছেন। এরপর ধানমন্ডিতে তার শ্বশুরের বাসা ‘মাহবুব ভবনে’ যাওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, আজ দুপুর ১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনের পেছনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) যান তারেক রহমান। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন। তার সাথে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন এবং তিনিও তার জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন। 

এর আগে সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। শুরুতেই তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত দফতরে যান। 

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বিকেলের শেষভাগে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তার সাথে সময় কাটাবেন। সব কর্মসূচি শেষে রাতে তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।  

/এমকে/এসটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি