নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত বিএনপির: খন্দকার মোশাররফ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “এটি আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আজ প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে অফিস করেছেন। সেই উপলক্ষেই আমরা স্থায়ী কমিটির সদস্যরা এখানে একত্রিত হয়েছিলাম।”  

ড. মোশাররফ জানান, অনানুষ্ঠানিক এই আলোচনায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যু প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় সাংগঠনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।” 

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে তারেক রহমান তার কার্যালয়ে পৌঁছান। সেখানে পৌঁছালে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে অভ্যর্থনা জানান। 

/এমকে /এসটি/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের