খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারে শোকাবহ নেতাকর্মীদের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে ভিড় করেছেন নেতাকর্মীরা।

সড়কের উভয় পাশে নেতাকর্মীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলের স্বেচ্ছাসেবকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের জড়ো হওয়ার পরিধি বাড়ছে।

তবে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাসপাতালের বৈধ কার্ডধারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অনেকে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না তারা। বলেন, জাতির ক্রান্তিকালে তার বেঁচে থাকা জরুরি ছিল।

আবার অনেক অভিযোগ করেন, বিগত সরকারের অবহেলার কারণে তাদের চেয়ারপারসন সঠিক চিকিৎসা পাননি। তাই তিনি জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার জন্য জান্নাত কামনা করেন তারা।

রাজধানীর বাড্ডার খিলবাড়িরটেক এলাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছুটে আসেন মহিলা দল নেত্রী আয়েশা আক্তার। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠেই এ খবর পেয়ে মনকে বুঝাতে পারিনি। তাই দ্রুত ছুটে এসেছি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সর্বশেষ খবর
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা, নতুন ৪ প্রকল্পের উদ্যোগ
সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা, নতুন ৪ প্রকল্পের উদ্যোগ
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা