রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৬, ২২:২৯ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২৩:০৮

রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) রাত আটটার দিকে কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে মোসাব্বিরসহ দুজনকে গুলি করা হয়।

আজিজুর রহমান মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। তাকে দ্রুত উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুজনকে গুলি করা হয়েছে। এতে আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।”

এ ঘটনায় আহত আবু সুফিয়ান বেপারী মাসুদ (৪০) তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন বাংলা ট্রিবিউনকে জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তারা দুজন চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিআরবি হাসপাতালে নেতাকর্মীদের ভিড়

তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি দেখছেন।

এদিকে গুলির ঘটনার খবরে বিআরবি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভিড় করেছেন।

/জেইউ/এম/এমওএফ/
সম্পর্কিত
মাদক সেবনের ভিডিও করা ৪ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী
‘বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর’
সর্বশেষ খবর
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
মাদক সেবনের ভিডিও করা ৪ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মাদক সেবনের ভিডিও করা ৪ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
যেই নারীকে ‘হতভম্ব হরিণ’ বলেছিলেন হুয়াং, তার হাতেই এখন এনভিডিয়া
যেই নারীকে ‘হতভম্ব হরিণ’ বলেছিলেন হুয়াং, তার হাতেই এখন এনভিডিয়া
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা