তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৬, ২১:১১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২১:১১

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং ইইউভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কূটনৈতিকরা অংশ নেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেস সচিব সালেহ শিবলী ও চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, “বৈঠকে বিএনপি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রদূতরা। কারণ, দীর্ঘ অনেক দিন পর গণতন্ত্রের উত্তরণ হচ্ছে। নির্বাচনি পরিবেশ নিয়েও তারা সন্তুষ্ট।”

তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। ইইউ রাষ্ট্রদূতরাও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে তাদের প্রতিশ্রুতি এবং টেকসই গণতন্ত্র নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে মতবিনিময় করেন। এছাড়া রোহিঙ্গা ইস্যু ও ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে কূটনীতিকরা তা জানতে চেয়েছেন।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী