তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৫:২১আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৫:২১

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এছাড়া বিএনপির শীর্ষ এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে পৃথক পৃথক এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

তিনি বলেন, “চার দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠকে তারেক রহমানের উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তোরণের পথে যাচ্ছে বলেও সাক্ষাতে তারেক রহমানকে বলেছেন রাষ্ট্রদূতরা।”

হুমায়ূন কবির জানান, দুপুর ১২টার দিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এর আগে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা।

তিনি বলেন, “তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বিশেষ আগ্রহ রয়েছে। তার নেতৃত্ব ও বাংলাদেশ নিয়ে তার উন্নয়নের ভাবনার প্রতিও আগ্রহ রয়েছে। এমন ধারণা থেকে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।”

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আগ্রহী রাষ্ট্রদূতরা জানিয়ে হুমায়ুন কবির বলেন, “তারা আশাবাদী, বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতির দিকে যাবে। যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, তারা ১৭ বছর পরে ভোট দেওয়ার সুযোগ পাবে। সেভাবে আন্তর্জাতিক মহলেও একটা আগ্রহ আছে।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি