কড়াইলবাসীর জন্য আধুনিক ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ১৮:৩০আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩

রাজধানীর কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। এখানে যারা বহু বছর বসবাস করছেন, তাদের কাছে সেসব ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। একই রকম স্বাস্থ্যসেবা, খেলাধুলার ব্যবস্থাসহ সব ধরনের সুবিধা যেন পায়, আল্লাহ চাইলে আমরা সে ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা উত্তর যে বাড়িতে আমি বেড়ে উঠেছি, স্বৈরাচারী সরকার কীভাবে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদেরই সন্তান। আমি আপনাদের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো।

বিএনপির চেয়ারম্যান বলেন, মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তওফিক দেন। এ সময় তিনি সবাইকে ফ্যামিলি কার্ড প্রদর্শন করে এর সুফল বর্ণনা করেন।

এছাড়াও কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে তিনি সবার দোয়া চান।

মা খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করায় কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি