ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৭:২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান ও বনানী) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা শুরু করেছেন নেতাকর্মীরা।

প্রচারণা কার্যক্রম শুরু হয় রাজধানীর পুলিশ প্লাজা থেকে, যেখানে বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা চালান সমর্থক ও স্থানীয় নেতারা

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পুলিশ প্লাজা চত্বর থেকে প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচন প্রচারণা কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম, আহ্বায়ক ও কণ্ঠশিল্পী ইথুন বাবু, যুগ্ম-আহ্বায়ক ও কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন।

অন্যান্যের মধ্যে অংশ নেন রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ, ড. শাহরিয়া সামাদ, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, রুবাবা তারেক, নাজনীন আকবর হক, আতিকা ইসলাম, শারার কাশফি, কাজী সাজেদুর রহমান, আমিরুল ইসলাম জনি, মির্জা সম্রাট রেজা, রোকনুজ্জামান দিপু, বদিউজ্জামান টুটুল, শামীমা আক্তার রুবি, নাহিদ চৌধুরী রানা, জান্নাতুল ফেরদৌস, পরান আহসান, আব্দুর রউফ, মালেক মুন্সী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান, হোসনে আয়ারা মায়া, দিদারুল আলম দিদার, মো. আবুল খায়ের, শরীফুল ইসলাম সুজন, প্রমা আজিজ, ওয়াসিম কবির (গামছা পলাশ), মনোয়ার হোসেন ভূইঁয়া শাওন, মো. দেলোয়ার হোসেন দ্বীপ, আবির খান, হাসানুজ্জামান হাসান ও মো. ফরিদ।

তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু

প্রচারাভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রার্থিতা ও দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের