ফ্যাসিবাদের মানসিক যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের মানসিক নির্যাতনের কারণেই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “গুলশানের কার্যালয়ে বালির ট্রাক ও কাঠের ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনার বাহিনী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার ওপর ভয়ংকর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়েছিল। ওই সময় আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। মায়ের এই অবস্থা দেখে তিনি সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছেন।”

তিনি আরও বলেন, “তখন আরাফাত রহমান কোকোর লাশ দেশে এলে খালেদা জিয়াকে সান্ত্বনা দেওয়ার কোনও সুযোগ ছিল না। দেশের এক খ্যাতিমান বিজ্ঞানী বেগম জিয়াকে সান্ত্বনা দিতে গেলে বের হয়ে জানতে পারেন, তার বিরুদ্ধে পাঁচটি মামলা দেওয়া হয়েছে।”

রিজভী অভিযোগ করে বলেন, “একটি রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলে কাজ করানোর জন্য বিকাশে টাকা দিচ্ছে।”

তারেক রহমান নির্বাচনি সব আইনকানুন মেনেই প্রচারণা চালাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিত—এতে কোনও লাভ হবে না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগসহ নানা বাহিনী সশস্ত্র অবস্থায় ছিল। কেউ ছিল হেলমেট বাহিনী। তাদের দ্বারা অত্যাচারের নানা রূপ আমরা দেখেছি—আয়না ঘর থেকে শুরু করে রিমান্ডে নির্যাতন পর্যন্ত। এত কিছুর পরও গণতন্ত্রমনা মানুষ যখন রাজপথে নেমেছে, তখন শেখ হাসিনা টিকতে পারেননি। তাই ৫ আগস্ট তাকে পালিয়ে যেতে হয়েছে। এটাই আল্লাহর বিচার।”

/এমকে/এম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি