‘জিয়াউর রহমান জামায়াতকে সুযোগ দিয়েছিলেন, এখন ছাড় দেবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭

জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জানিয়ে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “তারা নাকি সবাইকে সাইজ করে দেবে। তারা যদি খেলা শুরু করতে চায়, আমরাও ছাড় দেবো না। স্বাধীনতা বিরোধীদের ছাড় দেবো না। তাদের ছাড় দিয়েই তো আমাদের জিয়াউর রহমান সুযোগ দিয়েছিলেন রাজনীতি করার। কিন্তু, আমরা এমন করলে আর ছাড় দেবো না।”

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইশরাক এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক।

বিএনপির এই প্রার্থী বলেন, “সমসাময়িক যে সমস্যা লক্ষ করছি, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যে হয়েছে, যেহেতু আওয়ামী লীগে নেই, এ জন্য তারা দ্বিতীয় অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু ভূমিকা ছিল। আজকের যারা প্রতিপক্ষ তাদের দেখি নাই। তারা কিন্তু ফজরের পর ব্যানার ধরে একটা মিছিল করে ঘরে চলে যেতো। ২০১৮ পর থেকে নিয়মিত রাজনীতিতে ছিলাম। তাদের তেমন কোথাও কোনও সরব ভূমিকা দেখতে পাইনি। ভারতপন্থি যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কিন্তু সবসময় লড়াই চালিয়ে গেছি।”

তিনি আরও বলেন, “তারা (জামায়াতে ইসলামী) তারেক রহমানকে টার্গেট করে প্রচারণা চালিয়ে গেছে। মিটফোর্ডে যুবদল নেতার হত্যাকে কেন্দ্র করে আমাকে ও তারেক রহমানকে জড়িয়ে তাদের সেল থেকে গুজব ছড়িয়েছে। গণঅভ্যুত্থানের পর এটা আমার আশা করিনি। সহাবস্থান আশা করছিলাম। তারা যেহেতু আমাদের সম্মানহানি করেছে, এ জন্য আমরাও তাদের একাত্তরের ভূমিকা বলতে বাধ্য হয়েছি।”

আইনজীবীদের উদ্দেশে ইশরাক বলেন, “এখানে যারা বক্তব্য রেখেছেন সবার সন্তানতুল্য আমি। এমন সম্মানিত জায়গায় এসেছি। এই বয়সে সংসদ সদস্য প্রার্থী হতে পেরেছি। পৃথিবীর যেকোনও জায়গায় আইনজীবীদের ভূমিকা থাকে রাজনীতিতে। যদি সংসদে যাই তাহলে আপনাদের পরামর্শ চাইবো। আইন প্রণয়নে যেন কার্যকর ভূমিকা রাখতে পারি এ জন্য সকল পর্যায়ের আইনজীবীদের সহযোগিতা কামনা করছি।”

 

/এএসএ/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী