উত্তরার পানি ও গ্যাস সমস্যার সমাধানের কথা জানালেন তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:৪৮

পানি ও গ্যাসকে ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ আখ্যা দিয়ে তা সমাধানের কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি উত্তরায় একটি সরকারি হাসপাতাল করার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব আশ্বাস দেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, “উত্তরাবাসী প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই দুই সমস্যার সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, “দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এই সমস্যার সমাধান করতে হবে। নতুন কলকারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে।”

তারেক রহমান বলেন, “আমাদের দেশের খাল-বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার পানির সমস্যা যেমন আমাদের সমাধান করতে হবে, তেমনি ঠিক একইভাবে সমগ্র দেশে আমাদের পানির সমস্যা সমাধান করতে হবে। সে জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি।”

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন মনে করে তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে।”

জুলাই অভ্যুত্থান সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে বিএনপির চেয়ারম্যান বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।”

/এএইচএস/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত