বিএনপি প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-ফ্যাসাদ করতে চায় না: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৯ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৯

বিএনপি কোনও প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-ফ্যাসাদ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, বিজয় আমাদের দ্বারপ্রান্তে। কোনও চক্রান্তের ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি প্রচারণার গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি বহুবার নির্বাচন করেছে, আর ব্যক্তিগতভাবে আমি পাঁচ-সাতটি নির্বাচন করেছি। ১৯৯১ সালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির, আব্বাস আলী খান, আওয়ামী লীগের নেতারা এবং বহু দল অংশ নিয়েছিল নির্বাচনে। ওই নির্বাচন থেকে আজ পর্যন্ত কোনও নির্বাচনে কোনও প্রতিপক্ষের ওপর হামলা হয়নি। এমনকি প্রতিপক্ষ কেউ আক্রমণ করেনি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন করেছি।

একটি দলের নাম না উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের কোনও অভিজ্ঞতা নেই, তেমনই তাদের জীবন সংক্রান্ত কোনও অভিজ্ঞতা নেই। তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নেই। শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। বিএনপিকে জনগণের সামনে অপদস্থ করাই হলো তাদের কাজ। তাদের মনে হয় পৃথিবীতে আর অন্য কোনও কাজ নেই।

নির্বাচনে বিএনপির বিজয় দ্বারপ্রান্তে উল্লেখ করে যেকোনও উসকানির মুখে নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান মির্জা আব্বাস। তিনি বলেন, এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন। কোনও রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ষড়যন্ত্র কী রকম দেখেন, ষড়যন্ত্র তারা শুরু করেছে বহু আগে থেকেই, এখনও চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৩০০টি আসনে বিএনপি নির্বাচন করছে। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এখানে (ঢাকা-৮ আসন) কোনও অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনারা যা চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে। আমরা তার জবাব দেবো না। জনগণ ১২ তারিখে ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত